Dhaka 9:19 am, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

অত্যাচারের মাত্রা যত বাড়বে সরকারের পতন ততই সন্নিকটে : ইশরাক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সরকার আমাদের নেতাকর্মীদের একের পর এক মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে মনে করছে বিএনপির চলমান আন্দোলন স্তব্ধ করে দিবে। কিন্তু না, গ্রেফতারকৃত সকল নেতাকর্মী মুক্তি পেয়ে আন্দোলনের বারুদে সৃষ্টি হচ্ছে। খাটি স্বর্ণে রূপান্তরিত হচ্ছে। এ সরকার যত বেশি অত্যাচার করবে, অত্যাচারিত ও নিগৃহীত জনতার আন্দোলনের বারুদে তত সন্নিকটে এ সরকারের পতন।

সোমবার রাজধানীর গোপীবাগস্থ তার বাসভবনে সদ্য কারামুক্ত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং ওয়ারী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা সাব্বির আহমেদ আরিফ, ৩৮ নং ওয়ার্ল্ড সভাপতি মাহফুজুর রহমান মনা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মো. রিমনসহ ওয়ারী থানা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, লুটতরাজ শুধু দেশের মানুষই জানে না, বহির্বিশ্বও অবগত। তাই এ সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। সরকার আজ দিকশূন্য হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হিংস্র হয়ে উঠেছে। তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

তিনি বলেন, কারামুক্ত নেতাকর্মীরা আগের যেকোনো সময়ের চেয়ে উজ্জীবিত এবং যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্যে আন্দোলনে সংগ্রামে প্রস্তুত আছে। 

মামলা হামলা জেল জুলুম আমাদের নিত্যদিনের সঙ্গী। এগুলো দিয়ে সরকার তার পতনের অন্তিম মুহূর্ত ঠেকিয়ে রাখতে চাইছে। এতে করে তাদের পতন ত্বরান্বিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

অত্যাচারের মাত্রা যত বাড়বে সরকারের পতন ততই সন্নিকটে : ইশরাক

প্রকাশ সময় : 06:01:00 pm, Monday, 6 February 2023