Dhaka 1:04 pm, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

`জননিরাপত্তার জন্য ক্ষতিকর ব্যক্তিদের দমন করতে হবে’

ক্ষমতার অপব্যবহারকারী ও জনগণের নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত থাকাদের কঠোরভাবে দমন করা প্রয়োজন বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ হয়েছে। স্বামীকে বেঁধে রেখে এক নারী শ্রমিককে ধর্ষণ করেন চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ইউনিয়ন পরিষদের সদস্য রবিন চৌধুরী। জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, একজন জনপ্রতিনিধির দায়িত্ব জনগণের জান-মাল ও সম্ভ্রমের সুরক্ষা নিশ্চিত করা। সেটা না করে উল্টো নৈতিক অধঃপতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ করা ও জনগণের নিরাপত্তার জন্য হুমকিমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কমিশন মনে করে, ক্ষমতার অপব্যবহারকারী ও জনগণের নিরাপত্তার জন্য ক্ষতিকর ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা সব অপরাধীকেই কঠোরভাবে দমন করা প্রয়োজন।

জাতীয় মানবাধিকার কমিশন থেকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে জানা যায়, ইউপি সদস্য রবিন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তের শাস্তি নিশ্চিত করার জন্য কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

`জননিরাপত্তার জন্য ক্ষতিকর ব্যক্তিদের দমন করতে হবে’

প্রকাশ সময় : 06:18:09 pm, Monday, 6 February 2023