Dhaka 12:53 am, Wednesday, 21 October 2026
নোটিস :
সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কলকাতা বইমেলায় উন্মুক্ত হলো সিনেমার ট্রেলার

বাংলাদেশ ও ভারতে আগামী ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে মুক্তি পাচ্ছে অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার ইংরেজি নাম ‘ডেব্রি অফ ডিজায়ার’। মুক্তি উপলক্ষে গতকাল সোমবার কলকাতার বইমেলায় এসবিআই অডিটোরিয়ামে এর ট্রেলার উন্মুক্ত করা হয়।

সিনেমার প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। কলকাতার নন্দন হলেও ছবিটি প্রদর্শিত হবে। আর বাংলাদেশে সিনেপ্লেক্সসহ কয়েকটি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। আর গতকাল কলকাতার বইমেলায় ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে।’

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ‘মায়ার জঞ্জাল’র চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমাটি ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। জিতেছে পুরস্কার আর প্রশংসাও।

এদিকে, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ মুক্তির ১৫ বছর পর ‘মায়ার জঞ্জাল’র মাধ্যমে বড় পর্দায় কাজ করলেন অপি করিম। এতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার, বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা।

তার স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ এবং সত্য চরিত্রে আছেন সোহেল রানা। সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। জসিম আহমেদের প্রযোজনার পাশাপাশি কলকাতার ফ্লিপবুকও আছে এর প্রযোজক হিসেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

What Makes Modern Online Casinos So Popular

কলকাতা বইমেলায় উন্মুক্ত হলো সিনেমার ট্রেলার

প্রকাশ সময় : 12:09:43 pm, Tuesday, 7 February 2023