Dhaka 1:15 pm, Friday, 4 September 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

এসিসিতে আফগানিস্তানের লভ্যাংশ বাড়ছে, কমছে বাংলাদেশসহ বাকিদের

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) তাদের আর্থিক বণ্টন মডেলে পরিবর্তন এনেছে এবং তাতে আফগানিস্তান ক্রিকেটের লভ্যাংশ বাড়ছে।

আফগানিস্তান ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা পায়। তারপরও ২০১৮ এবং ২০২২ সালে সবশেষ দুটি এশিয়া কাপ থেকে তারা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম লভ্যাংশ পেয়েছিল। বাকিরা পেয়েছে সমান।

তবে এখন থেকে আফগানিস্তানও এশিয়ার অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর মতোই লভ্যাংশ পাবে। তাদের লভ্যাংশ ৬ থেকে ১৫ শতাংশে উন্নীত হবে।

সেক্ষেত্রে আইসিসির পূর্ণ সদস্য বাকি চার দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার লভ্যাংশ কমবে। তারাও আফগানিস্তানের মতো ১৫ শতাংশ করে পাবে। বাকি অংশ বণ্টন হবে সহযোগী ও সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে।

বাহরাইনে সম্প্রতি এসিসির সভায় এই আর্থিক বণ্টন মডেল সংশোধনের সিদ্ধান্ত হয়। আফগানিস্তান ক্রিকেটের জন্য এর চেয়ে বড় সুখবর বোধ হয় হতে পারতো না। আফগানিস্তানে এখন আর্থিক সংকট চরমে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের স্টাফদের বেতন নিয়মিত দিতে পারছে না। আর্থিক সংকটে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টও বন্ধ হয়ে গিয়েছিল দেশটির।

এসিসি আর্থিকভাবে সুবিধা দেওয়ার পর আফগানিস্তানের দ্বিপাক্ষীয় সিরিজও বাড়বে বলে আশাবাদী তারা। সম্প্রতি অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে সিরিজ বাতিল করলেও পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, আফগানিস্তানের সঙ্গে তারা খেলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

এসিসিতে আফগানিস্তানের লভ্যাংশ বাড়ছে, কমছে বাংলাদেশসহ বাকিদের

প্রকাশ সময় : 12:41:08 pm, Tuesday, 7 February 2023