Dhaka 12:11 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ষষ্ঠবারের মতো ‘সাম্বা ডি’অর’ জিতলেন নেইমার

সাম্বা গোল্ড কাপ, যেটাকে কিনা ‘সাম্বা ডি’অর’ও বলা হয়। মর্যাদার এই পুরস্কারটি টানা তৃতীয়বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো নিজের করে নিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

নেইমার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই সুখবর। সোমবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন পিএসজি ফরোয়ার্ড।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে কাপটি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পরের ছবিতে দেখা যাচ্ছে, সেই কাপে চুমু দিচ্ছেন। ২০২২ সালের সেরা ফুটবলার নির্বাচিত হন তিনি।

কী এই সাম্বা গোল্ড কাপ?
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ এই পুরস্কারটি দেয়। ব্রাজিলের বাইরে খেলা ব্রাজিলীয় ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের দেশের বাইরে যে ফুটবলাররা বেশি ভালো ফুটবল খেলে তাদের সমীক্ষা চালানো হয়। সেই ভোটের নিরিখে পুরস্কার দেওয়া হয়। ২০০৮ সাল থেকে পুরস্কারটি চালু করা হয়েছে।

সেরা ফুটবলার নির্বাচিত হন কিভাবে?
সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বা ফুটের অনলাইন পাঠকের ভোটে নির্বাচিত হন সেরা ফুটবলার। গত বছর ব্রাজিলের বাইরের লিগে খেলা সেরা ফুটবলার নির্বাচিত হন পিএসজির তারকা নেইমার।

জানা যাচ্ছে, মোট ৩০ জন ফুটবলার প্রাথমিকভাবে নির্বাচিত হন। তাদের মধ্যে থেকেই সেরা ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগে খেলা ১২ জন ফুটবলার ট্রফি জেতার দৌড়ে ছিলেন।

লা লিগা থেকে জায়গা পেয়েছেন মাত্র ৪ ফুটবলার- ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো ও মিলিতাও। লা লিগার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলাররা ছিলেন এই প্রতিযোগিতায়।

এর আগে কারা জিতেছেন?
২০০৮ সালে প্রথমবার এই পুরস্কার জেতেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকা। প্রায় ১৫ বছর ধরে চলে আসা এই পুরস্কার জিতেছেন মাত্র আটজন ফুটবলার। কাকা, লুইস ফ্যাবিয়ানো, মাইকন, রবার্তো ফিরমিনো ও অ্যালিসন একবার করে পুরস্কারটি জিতেছেন। ৩ বার জিতেছেন ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা। সবচেয়ে বেশিবার জিতেছেন নেইমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

ষষ্ঠবারের মতো ‘সাম্বা ডি’অর’ জিতলেন নেইমার

প্রকাশ সময় : 01:06:37 pm, Tuesday, 7 February 2023