Dhaka 9:21 am, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

তুরস্কে চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠেছে তুরস্ক। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়েছে। এমন দুঃসময়ে বন্ধুপ্রতীম দেশটির পাশে থাকতে উদ্ধারকাজে যাচ্ছে বাংলাদেশের মেডিকেল ও উদ্ধারকারী দুটি দল।

১০ সদস্যের উদ্ধারকারী দলে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। এ ছাড়া চিকিৎসা সহায়তা দিতে ডাক্তার-নার্সের সমন্বয়ে একটি মেডিকেল দলও তুরস্কে যাচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আমাদের সময়কে এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দল দুটি কাল বুধবার তুরস্ক যাবে। বর্তমানে দল দুটিতে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে তা ঠিক করা নিয়ে কাজ চলছে।

গতকাল সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের কারণে তুরস্ক ও সিরিয়ায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। দুই দেশে মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০ জনে। তবে সংখ্যাটি আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে তুরস্কে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ। পাশাপাশি দেশটিকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ জন্য তুরস্কের কোন ধরনের সহায়তা প্রয়োজন তা তা জানতে চাওয়া হয় ঢাকা তরফে। গতকাল সোমবার রাতে আমাদের সময়ের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। মানবিক সহায়তার বাংলাদেশের প্রস্তাবে তুরস্ক ইতিবাচক সাড়া দেওয়ায় মেডিকেল ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে ঢাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

তুরস্কে চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশ সময় : 04:05:11 pm, Tuesday, 7 February 2023