বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
স্টাফ রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লাল মিয়া (৪৭) নামে স্কুল শিক্ষক নিহত হয়েছেন। ২১ এপ্রিল রোববার বিকাল তিনটায় উপজেলার চতুল ইউনিয়নের বাইখির মোড়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত লাল মিয়া শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা উপজেলায় সরকারী এ জেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এলাকাবাসী সুত্রে জানা গেছে, লাল মিয়া তার ছেলে আল আমিন (২৫) ও একই স্কুলের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম (৪০) একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন।
বোয়ালমারী বাইখির মোড়ে পৌঁছালে দ্রুতগামী অন্য একটি মোটর সাইকেলেরর মুখোমুখীসংঘর্ষ হয়। এ সময় লাল মিয়া গুরুতর আহত হলে বোয়ালমারী হাসপাতালে নিয়ে আসে পথচারীরা।বোয়ালমারী হাসপাতালের কর্তব্যরত ডা. সৌমিত্র সরকার, লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের অন্য দুইজন আরোহী লাল মিয়ার ছেলে আল আমিন ও মনিরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, নিহত শিক্ষক লাল মিয়া নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মোটরসাইকেল ২টি মুখামুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার 






















