Dhaka 2:43 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কাবাডি কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভারতের জাতীয় স্তরের এক নারী কাবাডি খেলোয়াড় কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। অভিযোগে জানানো হয়, শুধু ধর্ষণ নয়, তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায়, ইতোমধ্যে সেই খেলোয়াড়ের বাবা পুলিশের কাছে এফআইআর করেছেন। দিল্লির বাবা হরিদাস নগর থানায় অভিযোগ করেন ২৭ বছরের ওই খেলোয়াড়।

অভিযোগে বলা হয়, ২০১২ সালে তার সঙ্গে কোচ যোগেন্দরের আলাপ হয়। পশ্চিম দিল্লির হিরণ কুড়নায় একটি প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছিলেন তিনি। তাকে প্রশিক্ষণ দিচ্ছিলেন যোগেন্দর। ২০১৫ সালে সেই খেলোয়াড়কে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘অভিযোগ করা হয়েছে যে, ২০১৮ সালে ওই খেলোয়াড়ের জেতা অর্থের ভাগ চান কোচ। ৪৩ লাখ ৫০ হাজার রুপি দেন অভিযোগকারিণী। ২০২১ সালে ধর্ষিতার বিয়ে হয়। তার পর থেকেই সেই কোচ ব্ল্যাকমেল করতে শুরু করেন। সমাজমাধ্যমে গোপন ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দেন।’

পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এর আগে ভারতের জাতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত ব্রিজভূষণকে সরিয়ে দেওয়া হয় কুস্তি সংস্থার প্রধানের দায়িত্ব থেকে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কাবাডি কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রকাশ সময় : 04:17:46 pm, Tuesday, 7 February 2023