Dhaka 3:32 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

সিরিয়ায় ধ্বংসস্তূপ থেকে নবজাতক উদ্ধারের ভিডিও ভাইরাল

সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতক উদ্ধারের ভিডিও ভাইরাল হয়েছে। তবে জন্মের পর নবজাতকটির মা মারা গেছে।

তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা এক নবজাতকে হাতে নিয়ে দৌড়ে যাচ্ছেন এক উদ্ধারকর্মী। শিশুটিকে ঢাকার জন্য আরেক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার আলেপ্পোতে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল। নবজাতককে জীবিত উদ্ধার করা গেছে। তবে জন্মের পরই মাকে হারিয়েছে শিশুটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২০ হাজার ৪২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে তুরস্কে ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনে হতাহতদের উদ্ধারে ২৫ হাজার কর্মী কাজ করছে।

অন্যদিকে সিরিয়ায় মারা গেছে ১ হাজার ৫০৯ জন। সরবারিভাবে জানানো হয়েছে, দেশটিতে ৩ হাজার ৫৪৮ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে বিবিসি, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ধসে পড়া ভবনে অনেকে আটকা পড়েছেন। সেখান থেকে তাদের বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় তুরস্কে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার ভোরে মানুষ ঘুমিয়ে ছিলেন, ঠিক তখনই তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। পরে দুপুরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে আজ মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

সিরিয়ায় ধ্বংসস্তূপ থেকে নবজাতক উদ্ধারের ভিডিও ভাইরাল

প্রকাশ সময় : 04:19:45 pm, Tuesday, 7 February 2023