Dhaka 10:10 pm, Tuesday, 20 October 2026
নোটিস :
সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

সিরিয়ায় জাতিসংঘের সহায়তা পাঠানো স্থগিত

তুরস্ক থেকে উত্তর-পশ্চিম সিরিয়ায় জাতিসংঘের সহায়তা সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত রাস্তা, ত্রুটিপূর্ণ আবহাওয়া ও লজিস্টিক সমস্যার কারণে সহায়তা সরবরাহ বন্ধ রাখতে হয়েছে বলে জানান জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র মাদেভি সান-সুওনা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ওসিএইচএ মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সীমান্তবর্তী বেশ কয়েকটি সড়কের মারাত্মক ক্ষতি হয়েছে। তাছাড়া কিছু এলাকা বেশ দুর্গম। সবকিছু মিলিয়ে কিছু লজিস্টিক সমস্যা দেখা দেওয়ায় আপাতত আমাদের সহায়তা সরবরাহ বন্ধ রয়েছে। কখন থেকে পুনরায় শুরু করতে পারবো তাও স্পষ্ট করে বলতে পারছি না।

স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চল। এসময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন অধিকাংশ মানুষ। পরে আবারও ৭ দশমিক ৬ মাত্রার ও বেশ কয়েকটি আফটারশকে লণ্ডভণ্ড হয়ে যায় দুই দেশের কয়েকটি অঞ্চল।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বলছে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় খারমানমারাস প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। তুরস্ক-সিরিয়ার পাশাপাশি লেবানন ও সাইপ্রাসেও এ কম্পন অনুভূত হয়েছে।

এ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছেছে। এদিকে, এ ভূমিকম্পের ফলে ১২ বছরের গৃহযুদ্ধের শিকার সিরিয়ায় আবারও দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এখনও ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ। নিখোঁজ স্বজনদের খোঁজে স্বজনদের আহাজারি যেন থামছেই না।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছে।

তীব্র ঠান্ডার মধ্যে উদ্ধারকারীরা মঙ্গলবারও (৭ জানুয়ারি) অনুসন্ধান চালাচ্ছে তুরস্কের বিধ্বস্ত অন্তত ১০টি শহরে। আটকে পড়া লোকজনদের অনেকে ধ্বংসস্তূপের পাহাড়ের নীচে থেকে সাহায্যের জন্য চিৎকার করছে, এমন খবরও মিলছে।

এদিকে, শীতকালীন আবহাওয়া, তুষারপাত ভূমিকম্পে আহত ও গৃহহীন হয়ে পড়া হাজার হাজার মানুষের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে উদ্ধারকার্যক্রম চালিয়ে যাওয়াটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) এক কর্মকর্তা ওরহান তাতার মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা ৩ হাজার ৩৮১ বলে জানান। তিনি আরও জানান, আহত হয়েছেন আরও ২০ হাজার ৪২৬ জন।

তাতার আরও জানান, ভূমিকম্পে পাঁচ হাজার ৭০০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে। এদিক, সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১ হাজার চারশ ৪৪ জন। আহত হয়েছেন আরও ৩ হাজার ৫০০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও উদ্ধারকারী হোয়াইট হেলমেট টিম এ তথ্য জানায়।

সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে এ ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যখন দেশটির প্রায় সব মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বলছে, তুরস্ক, সিরিয়া, সাইপ্রাস ও লেবানন, ইসরায়েল ও মিশরেও অনুভূত হয় ভূমিকম্প। ৭ দশমিক ৫ মাত্রার কম্পনসহ শত শত আফটারশক তুরস্কে আঘাত হানে। এই ধাক্কার ধারাবাহিকতা ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

What Makes Modern Online Casinos So Popular

সিরিয়ায় জাতিসংঘের সহায়তা পাঠানো স্থগিত

প্রকাশ সময় : 05:32:27 pm, Tuesday, 7 February 2023