Dhaka 6:41 pm, Tuesday, 20 October 2026
নোটিস :
সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

‘পাঠান’ বয়কটকারীদের ওপর চটেছেন প্রকাশ রাজ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। অপ্রিয় সত্য প্রকাশের জন্য বহুবার আলোচনায় এসেছেন তিনি। সত্য কথায় কাউকে বিন্দুমাত্র ছাড় দেন না প্রকাশ। এজন্য অবশ্য অনেকবার তিনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন। তারপরও থেমে থাকেননি তিনি।

এবার তিনি বলিউড বাদশা শাহরুখের ‘পাঠান’ সিনেমা বয়কটকারী ও সমালোচকদের ওপর চটেছেন। প্রকাশ রাজের অভিযোগের আঙুল উঠল ‘দ্য কাশ্মীর ফাইল্স’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকেও। শাহরুখের সিনেমা ‘পাঠান’ বয়কটের যারা আওয়াজ তুলেছিল ভারতজুড়ে, তাদের প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘এরা শুধু ঘেউ ঘেউ করবে, কামড়াবে না।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, ‘এরা পাঠান বয়কট করতে চেয়েছিল। এরই মধ্যে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে শাহরুখের সিনেমা। অন্যদিকে এই মূর্খরা, যারা পাঠান নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা নরেন্দ্র মোদীর সিনেমাই ঠিক করে সফল করতে পারেনি। তাই এরা শুধুই ঘেউ ঘেউ করতে পারে। কামড়াতে আসবে না। অযথা শব্দদূষণ করবে।’

পাশাপাশি ‘দ্য কাশ্মীর ফাইল্স’-সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমাকে ও তাকে তীব্র সমালোচনা করে প্রকাশ বলেন, ‘একেবারে নির্লজ্জ পরিচালক। ‘দ্য কাশ্মীর ফাইল্স’ অত্যন্ত খারাপ একটা সিনেমা। তার সিনেমা অস্কারের যোগ্য বলে যে দাবি করছেন, আমার প্রশ্ন অস্কার ওকে দিচ্ছে কে?’

প্রকাশ আরও জানান, তার কাছে খবর আছে এই ধরনের প্রচার সর্বস্ব সিনেমা করার জন্য প্রায় ২০০০ কোটি রুপি বিনিয়োগ করা হয়েছে। তার স্পষ্ট কথা, ‘এরা মানুষকে বোকা বানাতে পারে শুধু।’

যদিও এই সিনেমা সাফল্যের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘শিল্পীকে সব সময় সম্মান দেওয়া উচিত। তবে ছবি নির্মাণের ক্ষেত্রে প্রযোজক, পরিচালকদেরও সাবধানী হওয়া কাম্য। এমন কোনো ছবি বা দৃশ্য ব্যবহার করা উচিত নয়, যা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করে, মানুষ মর্মাহত হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

What Makes Modern Online Casinos So Popular

‘পাঠান’ বয়কটকারীদের ওপর চটেছেন প্রকাশ রাজ

প্রকাশ সময় : 06:04:26 pm, Tuesday, 7 February 2023