Dhaka 7:27 am, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

বাঁচার আকুতি জানিয়ে অডিও বার্তা পাঠাচ্ছেন ধ্বংসস্তূপে আটকে পড়ারা

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিকভাবে সাহায্য জোরদার করা হচ্ছে। সেখানে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বলে জানা যায়। এরই মধ্যে ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপে আটকে পড়া ভুক্তভোগীরা বাঁচতে চেয়ে অডিও বার্তা, ভিডিও ও লাইভ লোকেশন পাঠাচ্ছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুই দেশের কয়েক হাজার বিল্ডিং ধ্বসে গেছে। এই ধ্বংসস্তূপে আটকে পড়ে অনেকে বাঁচার আকুতি জানাচ্ছেন অনলাইনে।

তুর্কির এক সাংবাদিক জানান, এখনো অনেকে ভবনের নিচে চাপা পড়ে আছেন। তাকে ও তার সহকর্মীদের ভিডিও, অডিও বার্তা ও লাইভ লোকেশন শেয়ার করে সাহায্য চাইছেন ভুক্তভোগীরা।

গতকাল সোমবার ভোরে মানুষ ঘুমিয়ে ছিলেন। তখনই তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। পরে দুপুরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে আজ মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কে নিহতের সংখ্যা ৩ হাজার ৪১৯ জন জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২০ হাজার ৪২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে তুরস্কে ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনে হতাহতদের উদ্ধারে ২৫ হাজার কর্মী কাজ করছে।

সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০২ জনে। সরকারিভাবে জানানো হয়েছে, দেশটিতে ৩ হাজার ৫৪৮ জন আহত হয়েছে।

৮৪ বছরের মধ্যে তুরস্ক এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি। সবশেষ ১৯৩৯ সালে উত্তর-পূর্ব তুরস্কে এমন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তখন প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ১৯৯৯ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমীতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

বাঁচার আকুতি জানিয়ে অডিও বার্তা পাঠাচ্ছেন ধ্বংসস্তূপে আটকে পড়ারা

প্রকাশ সময় : 06:17:16 pm, Tuesday, 7 February 2023