Dhaka 1:17 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা

সাত পাকে বাঁধা পড়লেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। স্থানীয় সময় আজ মঙ্গলবার জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসে এই বিয়ের আসর। গত শনিবার রাতে সেখানে পৌঁছেছিলেন কিয়ারা। গত রোববার রাত থেকে শুরু হয় সেলিব্রেশন।

ভারতীয় গণমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার বিয়ের কথা ছিল এই জুটির। তবে গত রোববার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হয় মেহেদি অনুষ্ঠান এবং গতকাল হয় গায়ে হলুদ। সন্ধ্যার আয়োজনে ছিল জমজমাট সংগীত অনুষ্ঠান। গোলাপী রঙের থিমে সাজানো হয় গোটা মণ্ডপ। ব্যক্তিগত পরিসরে চারহাত এক হলো সিদ্ধার্থ-কিয়ারার।

বিয়েতে উপস্থিত ছিলেন কিয়ারার কাছের বন্ধু ইশা আম্বানি, শাহিদ কাপুর, মীরা কাপুর, করণ জোহর, জুহি চাওলাসহ বলিউডের আরও অনেক তারকা। মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছেন কিয়ারা আদভানি।

অন্য তারকার বিয়ের মতোই কিয়ারা ও সিদ্ধার্থ বিয়েতে মোবাইল নিয়ে প্রবেশে নানা বিধিনিষেধ রয়েছে। অনুমান করা হচ্ছে, কোনো এক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে তাদের বিয়ের অনুষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে তাদের মেহেদি ও সংগীতের ঝলক। গত রোববার সারা রাতব্যাপী চলে সংগীতের অনুষ্ঠান। সিদ্ধার্থের জনপ্রিয় গানে নেচেছেন শাহিদ কাপুর ও করণ জোহর। গতকাল সকাল থেকে শুরু হয় মেহিদি অনুষ্ঠান ও রাতে ছিল ব্যাচেলর পার্টি।

আজ মঙ্গলবার সকালে সূর্যগড়ে দুটি দুর্গে আয়োজন করা হয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠান। জানা যায়, দুপুর ২টা থেকে ৪টা অব্দি ছিল তাদের বিয়ের লগ্ন। সাদা ঘোড়া চেপে বিয়ে করতে আসেন পাঞ্জাবী বর সিদ্ধার্থ মালহোত্রা। ইতোমধ্যে ভাইরাল হয়েছে বারাতি ব্যান্ড ও মণ্ডপের ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা

প্রকাশ সময় : 10:46:04 am, Wednesday, 8 February 2023