Dhaka 6:41 pm, Tuesday, 20 October 2026
নোটিস :
সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বিয়ের ছবি প্রকাশ করে যা লিখলেন সিদ্ধার্থ-কিয়ারা

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসে এই বিয়ের আসর। সেখানে বিয়ের সাক্ষী ছিলেন কেবল তাদের কাছের মানুষরা। অবশেষে প্রকাশ্যে এসেছে এই নবদম্পতির বিয়ের ছবি।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বলিউডের অন্য তারকাদের মতোই সিদ্ধার্থ-কিয়ারাও নিজেদের বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছিলেন। বিয়ের ছবি যাতে কোনোভাবেই আগাম ফাঁস না হয়ে যায়, সে নিয়ে অতি সতর্ক ছিলেন তারা। তাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরও তাদের কোনো ছবি প্রকাশ্যে আসেনি।

অবশেষে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করলেন এই তারকা দম্পতি। বিয়ের ছবি পোস্ট করে কিয়ারা লিখেছেন, ‘অব হামারি পার্মানেন্ট বুকিং হো গ্যয়ি হ্যায়।’

একই কথা লিখেছেন সিদ্ধার্থও। তিনি লিখেছেন, ‘এবার আমাদের স্থায়ী নিবন্ধন হয়ে গেছে।’ জীবনের নতুন ইনিংসের জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ এবং ভালোবাসা চেয়েছেন এই তারকা জুটি।মুহূর্তেই সেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের লহেঙ্গায় নজর কেড়েছেন কিয়ারা। নায়িকার গলায় শোভা পেয়েছে পান্না ও হিরের নেকলেস। আর সিদ্ধার্থের পরনে অফ হোয়াইট রঙের শেরেওয়ানি। বেশ হাস্যোজ্জ্বলভাবেই বিয়ের পিঁড়িতে বসেছেন তারা।

বিয়েতে শহিদ কাপুর, মিরা রাজপুত, করন জোহর, মনীশ মালহোত্রাসহ বলিউডের সব জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন। তবে বিয়ে রাজস্থানে হলেও আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে আয়োজন করা হবে সিদ্ধার্থ-কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

প্রসঙ্গত, সিদ্ধার্থ-কিয়ারার প্রেমকাহিনি রূপকথার থেকে কম কিছু নয়। ‘শেরশাহ’ ছবিতে তাদের পর্দার রোম্যান্সে বুঁদ হয়েছিলেন দর্শকরা। ‘রিল লাইফে’র প্রেম গড়ায় ‘রিয়েল লাইফে’ও। ওই ছবির শুটিংয়ের সময়ই মন দেওয়া-নেওয়া হয় এই তারকা জুটির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

What Makes Modern Online Casinos So Popular

বিয়ের ছবি প্রকাশ করে যা লিখলেন সিদ্ধার্থ-কিয়ারা

প্রকাশ সময় : 11:02:52 am, Wednesday, 8 February 2023