Dhaka 7:58 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

তুরস্কে উদ্ধারকাজে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ কুকুর পাঠাচ্ছে মেক্সিকো

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৮৯৪ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।

ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারীরা। তাদের কাজে সাহায্য করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১৬টি কুকুর পাঠাচ্ছে মেক্সিকো।

জানা গেছে, উদ্ধারকাজে কুকরগুলো বেশ জনপ্রিয়, পারদর্শী ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। কারণ উত্তর আমেরিকান টেকটনিক প্লেটে অবস্থিত মেক্সিকো অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল। যে কারণে উদ্ধার কাজে বিশেষ অনুসন্ধানে অংশ নেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়।

এরইমধ্যে জুলিয়া, ইকো, অরলি, টিম্বা, রেক্স, জুলি নামে ১৬টি কুকুরকে একটি দলের সঙ্গে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে তুরস্কের উদ্দেশে পাঠানো হয়েছে। ওই দলে উদ্ধারকারী সদস্য, নৌবাহিনীর সদস্য, রেড ক্রসের সদস্যরাও রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে এক টুইটে পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড জানিয়েছেন, ‘আমাদের উদ্ধারকারী দল তুরস্কের পথে রয়েছে। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের নির্দেশনায় দলে ১৫০ জন সদস্য রয়েছেন।’

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজার ছুঁয়েছে। এর মধ্যে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার ৮৯৪ জন মারা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অপরদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন মারা গেছে বলে জানানো হয়েছে।

গতকাল সোমবার ভোরে মানুষ ঘুমিয়ে ছিলেন, ঠিক তখনই তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। পরে দুপুরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে আজ মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

তুরস্কে উদ্ধারকাজে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ কুকুর পাঠাচ্ছে মেক্সিকো

প্রকাশ সময় : 11:05:25 am, Wednesday, 8 February 2023