Dhaka 7:59 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

‘ধ্বংসস্তূপ থেকে বের করুন, আপনার দাসী হয়ে থাকব’

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজার ছুঁয়েছে। এর মধ্যে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার ৮৯৪ জন নিহতের ঘোষণা দেওয়া হয়েছে। অপরদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন মারা গেছে বলে জানানো হয়েছে। তবে এ সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে উভয় দেশের ভবনের ধ্বংসস্তূপের নিচে শত শত পরিবার আটকা পড়ে আছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

তেমনি সিরিয়ার এক শিশু ধ্বংসস্তূপের নিচে থেকে আকুতির সুরে বলছে, আমাকে এখান থেকে বের করুন… আমি আপনার দাসী হয়ে থাকবো। সেখান থেকে সিএনএনের সাংবাদিক রাজা রাজেক এবং হিলারি হোয়াইটম্যান এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার দুই শিশু ভবনের কনক্রিটের মাঝে আটকা পড়ে ছিল। ৩৬ ঘণ্টা পর উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে উত্তর সিরিয়ার তাদের বাড়ির কাছে পৌঁছায়।

সেখানকার বড় শিশুটি উদ্ধারকর্মীদের বলে, আমাকে এখান থেকে বের করুন, আপনাদের জন্য সব করে দিব, আপনার দাসী হয়ে থাকব। এর জবাবে এক উদ্ধারকর্মী উত্তর দেন, না, না।

এ ছাড়া উদ্ধারকর্মীরা শিশুদের শক্তিশালী ও কান্না না করতে বলেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমান করছে, তুরস্ক এবং সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।

দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন কিন্তু তাদের ডাকে সাড়া দেওয়ার মতো প্রায় কেউ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

‘ধ্বংসস্তূপ থেকে বের করুন, আপনার দাসী হয়ে থাকব’

প্রকাশ সময় : 12:28:50 pm, Wednesday, 8 February 2023