Dhaka 9:43 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

এবার হিন্দিতে দেবা’র ‘মহাকাল’

জনপ্রিয় শিল্পী দেবাশীষ চৌধুরী। যাকে সবাই দেবা নামেই চেনেন। ইতিমধ্যেই বেশকিছু শ্রোতাপ্রিয় গান গেয়ে সবার মন জয় করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় ভারতের জনপ্রিয় ইউটিউব চ্যানেল জি মিউজিক কোম্পানি (ডিভোশনাল)-এ রিলিজ হলো ‘মহাকাল’ গানের হিন্দি ভার্সন। যা গতবছর এপ্রিলে বাংলায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘Deva SONGSTER’ এবং ফেসবুক পেইজ ‘Devadi Dev’-এ প্রকাশ পায়।

শিল্পী ও জুয়েল দাসের কথায় গানের সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজনে ছিলেন সব্যসাচী রনি। তবলায় প্রীতম আচার্য, গিটারে বিজয় ও বেইস গিটারে জনি। মিক্সিং ও মাস্টারিং করেছেন মিনহাজুল ইসলাম আয়নান ও কলকাতার অন্তরীপ। ব্যাক ভোকালে ছিলেন স্বাক্ষর বসু, অভীক মুখার্জী ও পূন্যদর্শন গুপ্তা। সার্বিক তত্ত্বাবধানে কলকাতার ভোলানাথ ভট্টাচার্য। গানের ভিডিও করেছেন শয়ন সরকার। সহযোগিতায় ছিলেন কৌস্তব হায়াত। মিউজিক ভিড়িওতে অভিনয় করেছেন শুভম চ্যাটার্জী ।

গানটি প্রসঙ্গে দেবা বলেন, ‘সব্যসাচী রনি দাদাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কারণ তিনি ছাড়া এত সুন্দর একটা মিউজিক কম্পোজ করা হতো না। গানটি ইতোমধ্যে কলকাতাসহ মুম্বাইয়েও প্রশংসা কুড়িয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, চট্টগ্রামের ছেলে দেবাশীষ চৌধুরী। ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে সবাস। গানের হাতেখড়ি পঙ্কজ কুসুম বড়ুয়ার কাছ থেকে তালিম নিলেও পরে প্রখ্যাত সংগীত প্রশিক্ষক ওস্তাদ মিহির লালার কাছে আজ অব্দি সংগীতে তালিম নিচ্ছেন।

সম্প্রতি কলকাতার প্রখ্যাত শিল্পী লোপামুদ্রা মিত্রের সঙ্গে শিল্পীর কথা ও সুরে ‘মাঝি’ শিরোনামে একটা গান প্রকাশ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

এবার হিন্দিতে দেবা’র ‘মহাকাল’

প্রকাশ সময় : 12:50:05 pm, Wednesday, 8 February 2023