Dhaka 7:52 am, Friday, 17 April 2026
নোটিস :
চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী
শিরোনাম
চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে

ফেনীতে প্রবাস পেরৎ ১০ জন হোম কোয়ারেন্টাইনে

নোয়াখালী ব্যুরো :

ফেনীতে বিদেশ ফেরত ১০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।বুধবার (১১ মার্চ) বিকেলে ৫টার দিকে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিদেশ থেকে ফেনীতে ফিরেছেন এমন ১০ ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাসের হুমকি মোকাবিলায় ও ফেনীর জনমানুষের স্বাস্থ্যনিরাপত্তায় এটি জনগুরুত্বপূর্ণ বিষয়। ওই ১০ জনের মধ্যে মঙ্গলবার ইতালি থেকে ৮ জন, কুয়েত থেকে ১ জন ও চীন থেকে ১ জন ফেনীতে এসেছেন। তাদের ব্যাপারে ঢাকায় সংশ্লিষ্ট দপ্তর থেকে জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়।

তিনি আরও জানান, বিমানবন্দরে ১০ জনের কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেকের ১৪ দিন পারিবারিক কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা হয়েছে।

কোয়ারেন্টাইন প্রসঙ্গে ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, কোয়ারেন্টাইন হচ্ছে ১৪ দিনের বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা। বিদেশ থেকে এসেছে এমন ব্যক্তিকে নিজস্ব বাথরুমসহ একটি কক্ষে রাখা হয়। সাধারণত ১৪ দিনের মধ্যে মানুষের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। তাই জনস্বার্থে প্রবাসীদের এ বিশেষ ব্যবস্থা মেনে চলা উচিত। ১৪ দিনের মধ্যে তাদের কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা গেলে সরকারিভাবে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

করোনা ভাইরাস মোকাবিলায় দেশে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।

এর আগে মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ে করোনা ভাইরাস বিষয়ক অবহিতকরণ সভায় ফেনীতে সম্ভাব্য করোনা সংক্রমণ মোকাবিলায় ১০৫ শয্যার বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেটেড ওয়ার্ডে আছে ৩০ বেড, মহিপালে ট্রমা সেন্টারে ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি কমপ্লেক্সে ২০ বেড ও ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ৫টি করে মোট ২৫টি বেড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড

ফেনীতে প্রবাস পেরৎ ১০ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশ সময় : 12:33:23 pm, Tuesday, 17 March 2020