রাজধানীতে কর্মহীন,গরীব অসহায় ও দুঃস্হ মানুষের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করেছে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।আজ (বৃহস্পতিবার) রাজধানীর বিভিন্ন এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরন করেন তিনি।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে তারিক সাঈদ গণমাধ্যম কর্মীদের জানান, মানুষ মানুষের জন্য। করোনা ভাইরাসের কারনে রাজধানীতে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে।আমি সমাজের বিত্তবানদের আহবান জানাচ্ছি আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুঁটে উঠবে।

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন করোনা সংক্রমণ বিষয়ে তা মেনে চলে আতংকিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার 





















