Dhaka 5:24 pm, Saturday, 5 September 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির অভিযানে জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযানের দ্বিতীয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সতর্ক করা হয়েছে বেশ কিছু ভবন মালিক ও প্রতিষ্ঠানকে। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানিও পরিষ্কার করেছে নগর কর্তৃপক্ষ।

সোমবার ডেঙ্গু দমনে ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে মোট আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠান ঘুরে ডেঙ্গু প্রজনন উপযোগি পরিবেশ পাওয়ায় দোষীদের জরিমানা করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সোমবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হাকিম উত্তরা ৩ ও ৫ নম্বর সেক্টরে মোট ১০টি বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময়ে ৩টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভবন মালিকদের মোট এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ডিএনসিসির মশককর্মীরা সেখানে কীটনাশক প্রয়োগ করে মশার লার্ভা ধ্বংস করে। এছাড়া কয়েকটি বাড়িতে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পাওয়া গেলে সেগুলো পরিষ্কারের জন্য ২৪ ঘণ্টা সময় দেয়া হয়।

করপোরেশনের অঞ্চল-২ (মিরপুর-২) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজম মিরপুরের পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২৫টি ভবন ও স্থাপনা পরিদর্শন করে ২টিতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে মোট ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের নেতৃত্বে মহাখালী এলাকায় মোট ১৯টি অভিযান পরিচালিত হয়। এ সময় এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় একটি প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এডিস মশার বংশবিস্তার সম্পর্কে সতর্ক করা হয়েছে আরও ১৮টি প্রতিষ্ঠানকে।

শেওড়াপাড়া, কাফরুল ও শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৪) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ। এসময় প্রায় ২৫টি বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তবে সেখানে এডিস মশার কোনো লার্ভা পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মুরশিদুল ইসলাম কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি সেখানে বাড়ি, ভবন ও প্রতিষ্ঠান মালিকদের এডিস মশা প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করেন।

বসিলা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। কয়েকটি নির্মাণাধীন ভবনে পানি ও ময়লা-আবর্জনা শনাক্ত হলেও এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। ফলে ভবন মালিকদের সতর্ক করে ভ্রাম্যামাণ আদালতের নির্দেশে তাৎক্ষণিকভাবে জায়গাগুলো পরিষ্কার করা হয়।

অঞ্চল-৬ (হরিরামপুর) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উত্তরা ১৩ নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করেন। এসময় ২০টি ভবন ও স্থাপনা পরিদর্শন করা হয়। কয়েকটি বাড়ির আশেপাশে পানি জমে থাকলেও কোথাও এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। পানি অপসারণ করে তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে রাস্তায় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ আশকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময়ে এডিস মশার লার্ভা পাওয়া গেলে দুটি বাড়ির মালিককে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসির ভ্রাম্যামাণ আদালত আগামীকালও অব্যাহত থাকবে বলে করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/কারই/জেবি)

Source link

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির অভিযানে জরিমানা

প্রকাশ সময় : 09:35:58 pm, Monday, 11 May 2020