Dhaka 2:43 pm, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ফোডেনের দুই, মাহরেজের দুই, সিটির পাঁচ

ফোডেনের দ্বিতীয় গোল, সিটির হলো পাঁচ। ছবি: টুইটারখেলা এখন একটাই। লিভারপুলকে শিরোপা থেকে বঞ্চিত তো করা যাবে না। যত পারো তাদের অপেক্ষায় রাখো। লিভারপুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি বাকি ম্যাচগুলো থেকে সব পয়েন্টই মনে হয় তুলে নেওয়ার চেষ্টা করবে এখন। টানা তৃতীয় শিরোপার অভিযানে নেমে আগে যেভাবে পা হড়কেছে বারবার, সেই ভুল তারা আর করতে চাইছে না। আজ সোমবার একেবারে নিখুঁত পারফরম্যান্সে যেমন ৫-০ গোলে বিধ্বস্ত করলো বার্নলিকে।

আগের ম্যাচে আর্সেনালের পোস্টে তিন গোল, এদিন পাঁচ- দুই ম্যাচে আট গোল। প্রতিপক্ষ একবারও বল পাঠাতে পারেনি সিটিজেনদের জালে। করোনাকালের অনাকাঙ্ক্ষিত বিরতি পেপ গার্দিওলার সিটিকে ফিরিয়েছে যেন আগের ভয়ঙ্কর চেহারায়।

এ ম্যাচে সিটিকে রুখতে পারলে বৃহস্পতিবার অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতেই শিরোপা জয়ের উৎসবটা সেরে ফেলার আশায় থাকতো লিভারপুল। কিন্তু গার্দিওলার দলকে বার্নলির পক্ষে রুখে দেওয়া এতই সহজ? প্রথম ২০ মিনিট ওরা একটু চেষ্টা করেছে প্রতিটি বলের পেছনে ছুটে জায়গা ভরাট করে খেলার। মনে হচ্ছিল খেলাটা জমতেও পারে। আসলে ভুল মনে হচ্ছিল। ফোডেন-মাহরেজ-সিলভারা আক্রমণের গতিপথ পাল্টে খেলা শুরু করতেই  বার্নলির জারিজুরি শেষ। ২২ মিনিটে শর্ট কর্নার থেকে গোল করে সিটিকে এগিয়ে নেন প্রথম ফিল ফোডেন। বিরতির কাছাকাছি সময়ে রিয়াদ মাহরেজের জোড়া গোলে ৩-০। তৃতীয় গোলটি মাহরেজ করেছেন সের্জিও আগুয়েরোর এনে দেওয়া পেনাল্টি থেকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধ দেখলো ‘ফোডেন’ শো। দাভিড সিলভাকে দিয়ে করালেন চতুর্থ গোল। আর মাঠ থেকে উঠে যাওয়ার আগে ৬৩ মিনিটে করে গেলেন নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল। দুটি গোল পরস্পরের সঙ্গে সৌন্দর্য প্রতিযোগিতায় নামতে পারে। গার্দিওলা মাহরেজকেও হ্যাটট্রিকের সুযোগ দেননি, তুলে নিয়েছেন ফোডেনকেও। টিকি-টাকার সার্থক রূপায়ণকারীর কাছে হয়তো দলগত খেলাটাই আসল, ব্যক্তির অর্জন নয়। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর নীতিতে এদিন শুরুর একাদশে আটটি বদল করেছেন। এই বিলাসিতা যদিও গার্দিওলাই দেখাতে পারেন। বেঞ্চে এত এত দক্ষ খেলোয়াড়। করোনা-বিরতিতে কয়েকজন চোট থেকেও সেরে উঠেছেন। ওহ্, আরেকটি কারণ হতে পারে, বার্নলির বিপক্ষে বেশি নির্মম হতে চাননি। পাঁচ গোল দেওয়ার পরে প্রতিপক্ষকে দেখানোর কিছু থাকে না।

আর বার্নলি! ইদানীং সিটির মুখোমুখি হওয়া মানেই তাদের পেটপুরে গোল খাওয়া। গত ডিসেম্বরে নিজেদের মাঠে হেরেছে ৪-১ গোলে। ফিরতি ম্যাচে হারলো পাঁচ গোলে। এর আগের সর্বশেষ দুই ম্যাচেও ইতিহাদ থেকে ফিরে গেছে পাঁচটি করে গোল খেয়ে।

দৃশ্যত বার্নলিকে একেবারে ছিঁড়েখুঁড়ে খেতে পারতো সিটি। প্রধানতম নেকড়েটির নাম ফোডেন। ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর মাত্রই ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার বলেছেন, সিটির জার্সি গায়ে এটাই তার সেরা ম্যাচ। প্রতিদিন তিনি একটু একটু করে শিখছেন! শিক্ষাটা সম্পন্ন হলে ফোডেন কীভাবে ফুটবেন তা শুধু সময়ই জানে।

আপাতত সবার জানা এটাই, ৩০ ম্যাচ শেষে লিভারপুলের সঙ্গে ব্যবধান ২০ পয়েন্টে নামিয়ে এনেছে সিটি। লিভারপুল ৮৩, সিটি ৬৩। বৃহস্পতিবার অ্যানফিল্ডে যদি রেডদের রুখে দিতে পারে ক্রিস্টালপ্যালেস, শিরোপার নিষ্পত্তি আরেকটু অপেক্ষায় থাকবে।

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-23 04:21:10

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

ফোডেনের দুই, মাহরেজের দুই, সিটির পাঁচ

প্রকাশ সময় : 04:25:49 am, Tuesday, 23 June 2020