নিজস্ব প্রতিবেদক:
আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচন।আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার হাতে সময় আছে আর চার’দিন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোসের নৌকা মার্কাকে বিজয়ের লক্ষ্যে প্রচার প্রচারণায় দিনের শুরু থেকে রাত অব্দি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।ফরিদপুর পৌরসভার অন্তর্গত প্রতিটি অলিগলি সহ নৌকার প্রচারণায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ফরিদপুরের এই গর্বিত সন্তান।সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাকে বিজয়ের লক্ষ্যে কাজ করার আহবান জানিয়ে জনতার মাঝে লিফলেট বিতরণ,ভোটপ্রার্থনা সহ নানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
এসময় প্রতিবেদক কে তিনি বলেন আমরা সরকারের উন্নয়ন বার্তা প্রতিটি ঘরে ঘরে পাড়া মহল্লায় জনতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে নৌকা মার্কার প্রার্থী অমিতাভ বোস এর পক্ষে ভোট প্রার্থনা করছি। নৌকার যে গনজোয়ার দেখছি তাতে বিজয় সুনিশ্চিত।আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ।
নোটিস :
শিরোনাম
ফরিদপুর পৌরসভা নির্বাচন:নৌকা’কে বিজয়ের লক্ষ্যে প্রচারণায় ব্যস্ত তারিক সাঈদ
-
স্টাফ রিপোর্টার - প্রকাশ সময় : 07:55:32 pm, Saturday, 5 December 2020
- 456 নিউজটি দেথা হয়েছে
Tag :
সর্বাধিক পঠিত


















