Dhaka 10:04 pm, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

হামলার শিকার সাংবাদিক সেকেন্দারের অবস্থার অবনতি

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় আহত সাংবাদিক সেকেন্দার আলমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি ‘বার্তাবাজার’কে নিশ্চিত করেছেন সাংবাদিক সেকেন্দার আলমের ছোট ভাই সুজন শেখ।

এরআগে বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পবনবেগ পূর্বপাড়া নতুন মসজিদের নিকটে সে হামলার শিকার হন। সাংবাদিক সেকেন্দার আলম গোপালপুর গ্রামের বাসিন্দা। সে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক সেকেন্দার আলম বাড়িতে ইফতার শেষে মোটরসাইকেল যোগে পবনবেগ যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ তার মুঠোফোনে একটি ফোন আসে। তিনি গাড়িটি থামিয়ে ফোনটি রিসিভ করে কথা বলতে থাকেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই বিপরীত দিক থেকে দুর্বৃত্তের দল তার মাথায় অতর্কিত হামলা চালায়। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। পরে পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোট কোদাল (টেঙ্গী) উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কৃষি জমি নষ্ট করলে জেল-জরিমানা! কী বলছে আইন

হামলার শিকার সাংবাদিক সেকেন্দারের অবস্থার অবনতি

প্রকাশ সময় : 10:37:59 pm, Friday, 7 May 2021