Dhaka 1:04 pm, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

যে কারণে বিশ্রামে তাসকিন

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসের খেলা থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

ফলে ঢাকার শেষ ম্যাচেও খেলবেন না এই পেসার। এমনিতেই এই তারকা হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন। এর আগে দলের দুই ম্যাচে খেলেননি তিনি।

তাসকিনের দল ঢাকা ইতোমধ্যে আসরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। আগামীকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে দলটি।

সোমবার তাসকিন দলের সঙ্গে এলেও অনুশীলন করেননি। তার হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে। পরে বিসিবির চিকিৎসক দলের সঙ্গে দেখা করেছেন।

এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আপাতত তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চান না তারা, ‘বিপিএলে আর খেলছে না। ওর আঘাত এক সপ্তাহ হয়ে গেছে। ধীরে ধীরে পুনর্বাসন শুরু হয়ে যাবে। সেটা আসলে ম্যাচ থেকে বিশ্রাম। অনুশীলন শুরু করে দেবে। আশা করছি, কোনো সমস্যা হবে না (ইংল্যান্ড সিরিজে)। এ কারণেই আমরা খেলা থেকে সরিয়ে নিয়েছি, যাতে ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা না হয়।’

ইংল্যান্ড দলের আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে।

আগামী ১ ও ৩ মার্চ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ দুই ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। মিরপুরে ১২ ও ১৪ মার্চ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

যে কারণে বিশ্রামে তাসকিন

প্রকাশ সময় : 06:29:48 pm, Monday, 6 February 2023