Dhaka 12:10 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

এবার ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জুমের

বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম এবার ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন।

এরিক ইউয়ান জানান, কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও ১ হাজার ৩০০ কর্মীকে ছাঁটাই করার কথা ভেবেছেন তারা। এটি প্রতিষ্ঠানটির কর্মীদের ১৫ শতাংশ। শিগগির ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও জানান, ‘আপনি যদি যুক্তরাষ্ট্রভিত্তিক একজন কর্মী হন, আপনি পরবর্তী ৩০ মিনিটের মধ্যে আপনার জুম এবং ব্যক্তিগত ইনবক্সে একটি ই-মেইল পাবেন।’ যারা যুক্তরাষ্ট্রের নন তাদেরকেও স্থানীয়দের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।

করোনা মহামারির সময় যখন মানুষ ঘরে বসে কাজ করছিলেন। ঠিক তখনই এই ভিডিও কনফারেন্সিং অ্যাপ জনপ্রিয়তার শীর্ষে চলে আসে। এটি ব্যবহার করা সহজ বলে অনেকে গ্রাহক এটি অনেকটা অবিচ্ছেদ্যও করে ফেলেন। ফলে প্রতিষ্ঠানটির কর্মীর চাহিদাও বেড়ে যায় কয়েকগুণ।

২০১১ সালে জুম প্রতিষ্ঠা করেন এরিক ইউয়ান নিজেই। এরিক এখন বিশ্বের ১৩৩ নম্বর ধনী। ফোর্বসের জরিপ বলছে, তার মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৩২০ কোটি মার্কিস ডলার।

এর আগে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেড এক সঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানায়। যা তাদের মোট কর্মীর ছয় শতাংশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কঠিন অর্থনৈতিক বাস্তবতার সম্মুখীন হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

সম্প্রতি কর্মী ছাঁটাই করে আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এরপর একই পথে হাটে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর বিশ্বের শীর্ষস্থানীয় আরেক প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ১০ হাজার কর্মী ছাঁটাই করবে বলে সাফ জানিয়ে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

এবার ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জুমের

প্রকাশ সময় : 12:42:53 pm, Wednesday, 8 February 2023